মৌল বিপাক হলো একটি জীবন্ত শরীর সম্পুর্ণ বিশ্রামে থাকা অবস্থায় এবং হজম প্রকৃয়া বন্ধ থাকা অবস্থায় বেঁচে থাকার জন্য নুন্যতম যে পরিমাণ শক্তি ব্যয় করে তার হার। সহজ ভাষায়, আমাদের শরীরের অভ্যন্তরে টিস্যু বজায় রাখতে এবং তৈরি করতে , খাদ্য পরিপাক, শ্বসন, রক্ত সঞ্চালন ইত্যাদি কার্যক্রম বিপাক ক্রিয়ার অন্তর্গত। এ বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকেই মৌল বিপাক বলে।